রবিবার, ১৫ মার্চ, ২০১৫

যেভাবে আপনার পেনড্রাইভে ডাটা ট্রান্সফার স্পীড বাড়াবেন

আমরা অনেকেই ব্যক্তিগত কাজে পেনড্রাইভ ব্যবহার করি। বাজারে যেসব পেনড্রাইভ পাওয়া যায় সেগুলো অধিকাংশই ইউএসবি ২.০ মানের। যেগুলোতে অনেক ধীর গতিতে ডাটা ট্রান্সফার হয়। আপনি ইচ্ছে করলে এই ডাটা ট্রান্সফার স্পীড বাড়িয়ে নিতে পারেন। এক্ষেত্রে আপনার পেনড্রাইভ যদি ৪জিবি + হয় তাহলে ফাইল সিস্টেম FAT32 থেকে NTFS করে নিন। দেখবেন স্পীড অনেকটা বেড়ে গেছে। আর পেনড্রাইভ যদি ইউএসবি ৩.০ গতির হয় তাহলে এমনিতেই ভালো স্পীড পাবেন।